হোম › অনলাইন বিজনেস ও কুরিয়ার

অর্ডার থেকে কুরিয়ারের টাকা পর্যন্ত — এক খাতায়

অনলাইন বিজনেস ও কুরিয়ারের হিসাব সফটওয়্যার

কোন অর্ডার প্যাক হলো, কোনটি কুরিয়ারে গেল, কোনটি পৌঁছাল আর কোনটি ফেরত এল — সব এক তালিকায়। পৌঁছানো অর্ডারের COD কুরিয়ারের খাতায় পাওনা হিসেবে ওঠে; টাকা এলে কোন অর্ডারগুলোর এল টিক দিলেই মিলে যায়, কম এলে ঘাটতি চোখে পড়ে। প্রতিটি অর্ডারের লাভ সেদিনের ক্রয় দাম ধরে, ফেরতের চার্জ বাদ দিয়ে।

যা যা পাবেন

সাধারণ জিজ্ঞাসা

নিজের ওয়েবসাইট না থাকলেও চলবে?

চলবে। ফোন বা ফেসবুকে আসা অর্ডার হাতে লিখে রাখা যায়; উৎস হিসেবে ফেসবুক, ফোন বা ওয়েবসাইট বাছা যায়।

কুরিয়ার কম টাকা পাঠালে কী হয়?

যে অর্ডারে কম এসেছে তার পাশে আসল অঙ্ক লিখুন — পেমেন্টের তালিকায় কত কম এল তা আলাদা দেখায়।

কম্বোর স্টক কীভাবে কমে?

কম্বোতে কোন পণ্য কতটুকু থাকে বসিয়ে দিলে কম্বো কুরিয়ারে দেওয়ার সময় সেই পণ্যগুলোর স্টক কমে।

প্যাকিংয়ের কর্মী কি টাকার হিসাব দেখবেন?

না। প্যাকিং কর্মী অর্ডার আর পণ্যের নাম-পরিমাণ দেখেন, প্যাকিং আর কুরিয়ারে দেওয়া পর্যন্ত বদলাতে পারেন — বিল, লাভ বা পাওনা তাঁর পর্দায় আসে না।

ফ্রিতে চালিয়ে দেখা যায়?

যায়। ফ্রি প্ল্যানে অ্যাকাউন্ট খুলে এক মাস পুরো সফটওয়্যারটি চালিয়ে দেখুন — টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন, তখন আগের সব হিসাব অক্ষত থাকবে।

আমার তথ্য কোথায় থাকে, নিরাপদ তো?

ক্লাউডে, আপনার প্রতিষ্ঠানের নিজের ঘরে। অন্য কোনো প্রতিষ্ঠান আপনার তথ্যের একটি সারিও দেখতে পায় না — এটি অনুমতির ব্যাপার নয়, তথ্য আনার সময়েই আটকানো।

ব্যাকআপ কীভাবে হয়?

ছয় ঘণ্টা পরপর নিজে থেকেই, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে। এছাড়া মাসে একবার পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — নামিয়ে নিজের কাছেও রাখতে পারবেন।

কর্মচারীকে কতটুকু দেখাব, ঠিক করা যায়?

যায়। প্রত্যেকের নিজের লগইন, আর কে কোন পাতা দেখবেন ও কী করতে পারবেন তা আপনি ঠিক করে দেবেন। কে কখন কী বদলেছেন তা-ও লেখা থাকে।

হাজিরার যন্ত্র লাগবেই?

না। হাতেও হাজিরা নেওয়া যায়। আঙুলের ছাপের যন্ত্র থাকলে যুক্ত করে নিলে কাজটা নিজে থেকেই হয় — দেরি, ছুটি ও পালাসহ।

ইন্টারনেট না থাকলে চলবে?

সফটওয়্যারটি ক্লাউডে, তাই ইন্টারনেট লাগে। তবে খুব কম — সাধারণ মোবাইল ডেটাতেই চলে, আর বিল বা রিপোর্ট ছাপতে বাড়তি কিছু লাগে না।

দাম কত?

ফ্রি প্ল্যান আছে, আর টাকার প্ল্যানগুলোর দাম হোমপেজের “দাম ও প্ল্যান” অংশে দেখা যায়। প্ল্যান যেকোনো সময় বদলানো যায়, হিসাব অক্ষত থাকে।

এখনই শুরু করুন বিনামূল্যে

টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন।

নতুন অ্যাকাউন্ট খুলুন

অন্য ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য